News71.com
 Bangladesh
 22 Mar 20, 06:43 PM
 151           
 0
 22 Mar 20, 06:43 PM

পবিত্র শবে মেরাজে বাসায় বসেই ইবাদত করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের॥

পবিত্র শবে মেরাজে বাসায় বসেই ইবাদত করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের॥

নিউজ ডেস্ক: রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। মুসলিম সম্প্রদায়ের কাছে রোববার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা বিশ্বাস করেন, এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) উর্দ্ধাকাশে গমন করেন। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের বিধান হয় শবে মেরাজের রাতে। জিকির-আসকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবে মেরাজের রাত অতিবাহিত করেন মুসলমানরা। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। দেশের প্রতিটি মসজিদে বাদ মাগরিব দোয়া ও বিশেষ বয়ান করা করা হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না। করোনাভাইরাসের মহামারীর মধ্যে শবে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, 'আজ পরিত্র শবে মেরাজে মাগরিবের নামাজের পর ইমাম শুধু মোনাজাত করবেন। আর বাকী এবাদত করার বাসায় বসে করার আহ্বান করেছেন।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন