News71.com
 Bangladesh
 22 Mar 20, 06:28 PM
 112           
 0
 22 Mar 20, 06:28 PM

নিষেধাজ্ঞার পরও হাসপাতালে ঢুকছে দর্শনার্থী॥

নিষেধাজ্ঞার পরও হাসপাতালে ঢুকছে দর্শনার্থী॥

নিউজ ডেস্কঃ শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের বেশিরভাগ হাসপাতালেই রোগীর স্বজনরা অবাধেই প্রবেশ করেছেন। এতে বেড়েই চলেছে স্বাস্থ্য ঝুঁকি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা সতর্ক আছেন। করোনার সংক্রমণ ঠেকাতে দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও, মানছেন না রোগীর স্বজনরা। সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখা যায় তাদের ভিড়। তবে, মুমূর্ষু রোগীর স্বজন ছাড়া অন্য দর্শনার্থীদের ঢোকার অনুমতি দেয়া হচ্ছে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, দর্শনার্থী নিষেধাজ্ঞায় বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছি। পাশাপাশি হাসপাতালে একটি এন্ট্রি ও একটি এক্সিটের ব্যবস্থা করেছি। খুলনায়ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানা হচ্ছে না। হাসপাতাল কর্তপক্ষ সীমিতভাবে দর্শণার্থী প্রবেশের সুযোগ দেয়ার কথা জানায়। তারা কোনো মাস্ক বা হ্যান্ড গ্লাবস ব্যবহার না করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আগত এক দর্শনার্থী বলেন, রোগী একা চলতে পারে না। তার জন্যে ওষুধপত্র আনতে হয়। এ জন্যে সব সময়ের জন্যে একজন লোকের দরকার হয়। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালগুলোর প্রধান ফটকে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। এতে অনায়াসে বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করতে দেখা গেছে রোগীর স্বজন ও দর্শনার্থীদের। দ্রুত নিদের্শনা বাস্তবায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। এছাড়া রাজশাহীসহ দেশের বিভিন্নস্থানে হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন