News71.com
 Bangladesh
 22 Mar 20, 01:23 PM
 171           
 0
 22 Mar 20, 01:23 PM

রাজধানীর মিরপুরে করোনার আতঙ্কে ৪০ ভবন ‘লকডাউন’॥

রাজধানীর মিরপুরে করোনার আতঙ্কে ৪০ ভবন ‘লকডাউন’॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর- ১ এলাকায় ৪০টি ভবন লকডাউন করা হয়েছে। ২১ মার্চ, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর টোলারবাগের ওই ভবনগুলো পুলিশের সহায়তায় লকডাউন করেন স্থানীয়রা। এর আগে দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করেছিলেন স্থানীয়রা। ওই ভবনের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ভবনটি লকডাউন করা হয়। কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানা ধরণের শঙ্কা দেখা দেয়। এরপর রাতে ওই ভবনের আশপাশের ৪০টি ভবনও লকডাউন করা হয়। এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে বৈঠক করেন স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে। টোলারবাগের ৪০টি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ যে ব্যক্তি মারা গেছেন, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, সেটি চিহ্নিত করা যায়নি। আইইডিসিআর জানায়, সেখানে আরো আক্রান্ত ব্যক্তি থাকতে পারেন। মিরপুর বিভাগের এসি মিজানুর রহমান এ বিষয়ে বলেন, ‘আমরা প্রত্যেক বাসায় বাসায় গিয়ে ওই এলাকার মানুষকে সচেতন করে দিয়ে এসেছি। তারা যেন বাসা থেকে বের না হন। তাছাড়া ওই এলাকায় চলাচল সীমিত রাখার কথাও বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন