
নিউজ ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ২০৬। এতে এরই মধ্যে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। পশ্চিমবঙ্গের কলকাতাতেও দ্বিতীয় করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ কারণে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি ছয় মাস রাজ্যের গরীবদের বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আগে পশ্চিমবঙ্গের সচিবালয় ভবন নবান্নে এক সংবাদ সম্মেলনে রাজ্যবাসীর উদ্দেশে এ বার্তা দেন মমতা বন্দোপাধ্যায়।
একই সঙ্গে তিনি রাজ্যের জনগণের সুরক্ষার জন্য জরুরি ত্রাণ তহবিল তৈরির ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়ি থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।