News71.com
 Bangladesh
 20 Mar 20, 10:16 PM
 84           
 0
 20 Mar 20, 10:16 PM

করোনা সংক্রমণ।। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দেয়ার আহ্বান

করোনা সংক্রমণ।। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দেয়ার আহ্বান

নিউজ ডেস্কঃ অত্যন্ত অল্প সময়ে সারা দেশে ছড়িয়ে পড়া এ ঘাতক করোনা ভাইরাস গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে আরো বেশী ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে নিরাপদ করার লক্ষ্যে ডিইউএমসিজেএএ বেশি কিছু দাবি জানিয়ে শুক্রবার (২০ মার্চ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।সুনির্দিষ্ট দাবীগুলো বাস্তবায়নের জন্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

তাদের দাবিগুলো হলো:
১. বড় ধরনের গণ জমায়েত বা যে প্রেস ব্রিফিংগুলো ফেসবুক বা অন্য অনলাইনের মাধ্যমে করা যায় সেগুলো কাভার করতে সাংবাদিকদের না পাঠানো
২. গণমাধ্যম কর্মীদের অ্যাসাইনমেন্ট কমিয়ে দিতে হবে
৩. বাসায় অবস্থান করে কাজ করার সুযোগ দিতে হবে;
৪. মিডিয়া হাউজগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান প্রদান করবে/সমন্বয় করে কাজ করবে
৫. কোন গণমাধ্যম কর্মীকে কাজ করতে বাধ্য করা যাবে না
৬. দায়িত্ব পালনকালে জীবানুনাশক, মাস্ক সরবরাহ করতে হবে এবং
৭. সমাজের বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরার ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশী-বিদেশী গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়ে ডিইউএমসিজেএএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন