
নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিঙ্গাপুর ফেরত প্রবাসী এক যুবক গ্রামের লোকজনকে নিয়ে আড্ডা দেয়ায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে হোম কোয়ারেন্টাইন পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে খবর পেয়ে কেন্দুয়া উপজেলার ইউএনও আল ইমরান রুহুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এ দণ্ড দেন।তিনি জানান, উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের জনৈক মো. মোজাম্মেল দুইদিন আগে সিঙ্গাপুর থেকে দেশে এসে এলাকায় হাটে বাজারে অবাধে মানুষের সাথে মেলামেশা করছেন। লোকজন নিয়ে আড্ডা দিচ্ছেন, চা-নাস্তা খাওয়াচ্ছেন। এমন একটি সংবাদ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।খবর পেয়ে পুলিশ নিয়ে বিদ্যা-বল্লভ বাজারে গিয়ে তাকে পাওয়া গেছে। তিনি স্থানীয় মুরব্বিদের সহকারে মিটিং করছিলেন, জমি সংক্রান্ত বিষয়ে এই সালিশে প্রায় অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন। উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন, বিষয়টি ভুল হয়ে গেছে। সিঙ্গাপুর ফেরত ভদ্রলোক দাবি করলেন, তাকে এয়ারপোর্টে টেস্ট করেছে তার কোনো সমস্যা নেই।তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন, জরুরি বিষয় দেখে তাকে ডেকে আনা হয়েছে, তাই এসেছেন। না হলে আসতেন না।