News71.com
 Bangladesh
 19 Mar 20, 01:20 PM
 116           
 0
 19 Mar 20, 01:20 PM

ইবির প্রকৌশলীকে হুমকির ঘটনায় জিডি॥ তদন্ত কমিটি

ইবির প্রকৌশলীকে হুমকির ঘটনায় জিডি॥ তদন্ত কমিটি

নিউজ ডেস্কঃ ৫৩৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ করতে যেয়ে আবারও হুমকির শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। বুধবার (১৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিক্রমে জীবনের নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। তার জিডি নম্বর ৬৫৭। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান প্রকৌশলীর আবেদনের বিবরণ থানায় সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টার দিকে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন