News71.com
 Bangladesh
 07 Feb 20, 08:46 PM
 115           
 0
 07 Feb 20, 08:46 PM

কাতারে জনশক্তি রফতানির খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান॥

কাতারে জনশক্তি রফতানির খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান॥

নিউজ ডেস্কঃ কাতারে প্রশিক্ষিত জনশক্তি রফতানির ক্ষেত্রে সব খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। দেশটিতে পুনরায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে দেশটিতে অধিকতর জনশক্তি রফতানির সুযোগ হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০১৫ সালে সর্বোচ্চ প্রায় ১ লাখ ২৪ হাজার বাংলাদেশি উপসাগরীয় দেশ কাতারে যান। ২০১৬ তেও এ ধারাবাহিকতা বজায় থাকে। সে বছরে গেছে ১ লাখ ২০ হাজার। এরপরে ক্রমশ কমতে থাকে জনশক্তি রফতানি। ২০১৯ গেছে ৫০ হাজার ২৯২ জন। বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে জনশক্তি রফতানির যে সুযোগ তৈরি হয়েছিল তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অদক্ষ কর্মী পাঠানোয় সঙ্কুচিত হয়েছে শ্রমবাজার। তাই শ্রমবাজার টেকসই রাখতে কর্মী আমদানিকারক দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের যোগাযোগ তৈরি ও দক্ষ কর্মী পাঠানোর আহ্বান রামরুর। রামরু পরিচালক মেরিনা সুলতানা বলেন, ওই দেশের চাহিদা অনুযায়ী যদি দক্ষ শ্রমিক পাঠানো হয়। তাহলে তারা বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নেবে। এদিকে ২০১৯ সালেরে মার্চের পর থেকে কাতার বাংলাদেশিদের কোনো ভিসা দেয়নি। সেখানে বাংলাদেশি কর্মীদের বিক্ষোভ ও অনাকাঙ্ক্ষি ত ঘটনার কারণে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তাই বাজার ধরে রাখাটা এখন বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে বায়রা। সরকার নির্ধারিত কর্মী পাঠাতে সমন্বিত উদ্যোগ ও মেডিকেল সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান বায়রার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন